রোজদিন ডেস্ক : জাতীয় কংগ্রেস ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে। আজ এক বিবৃতিতে দল জানায়, আমেরিকা একতরফাভাবে ভেনেজুয়েলার ওপর আক্রমণ শানিয়ে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে। ভেনেজুয়েলার ব্যাপারে সেখানকার মানুষের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া উচিত। দেশের সম্পদ তাদের কল্যাণেই ব্যয় হওয়া দরকার বলে কংগ্রেস মনে করে। গত ৪৮ ঘন্টায় ভেনেজুয়েলায় যা হয়েছে দল এতে গভীরভাবে উদ্বিগ্ন। দলের বিদেশ সংক্রান্ত শাখার প্রধান সলমন খুরশিদ জাতীয় সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া র কথা বলেন।।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ভেনেজুয়েলার নিয়ে আমেরিকার ভূমিকার সমালোচনা করেন। ট্রাম্পকে বিঁধে তিনি জানান, সারা পৃথিবীকে উনি ভয় দেখাতে চান। এই ধরনের মানুষদের একদিন না একদিন পতন হয়। হিটলারেরও তাই হয়েছিল।
দলের পক্ষে সলমন খুরশিদের বিবৃতিতে আরও বলা হয়,ভেনেজুয়েলায় কি হবে সেখানকার মানুষই তা ঠিক করবেন। যেভাবে ওখানকার রাষ্ট্রপতি মাদুরোকে সস্ত্রীক আমেরিকা তুলে নিয়ে গেছে এতে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে জাতীয় কংগ্রেস।

Be the first to comment