- তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন বীরভূমে নির্ধারিত জনসভার পরে তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখা করেন। তার পরে তিনি মন্দিরে যান এবং পুজো দেন।
- বীরভূমের সভা থেকে কমিশনকে তোপ অভিষেকের। তিনি বলেন,‘শুনলাম অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। যিনি নোবেল পেয়ে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে, তাঁকেও হিয়ারিং নোটিস পাঠিয়েছে।
- সূত্র মারফত জানা গেছে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সমস্ত চিফ ইলেকশন অফিসার (CEO)-দের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
- একাধিক বার তারিখ পরিবর্তনের পর অবশেষে প্রকাশিত হলো উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, নাম বাদ গিয়েছে ২.৮৯ কোটি ভোটারের।
- SIR সংক্রান্ত শুনানি প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও বারুইপুর এলাকা পরিদর্শন করলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক তথা স্পেশাল রোল অবজার্ভার সি মুরুগন।
- সন্দেশখালির ন্যাজাটে পুলিশের গাড়িতে হামলায় অধরা মুসা মোল্লা অবশেষে পুলিশের জালে। সোমবার রাতেই তাঁর বাড়ি থেকে মুসা মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ।
- মঙ্গলবার ভর সন্ধ্যেয় উত্তর দিনাজপুর জেলায় গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় শুটআউট। নিশানায় দুই পরিযায়ী শ্রমিক যুবক মেহফুজ আলম (২৩) এবং মহম্মদ ইরফান (২৫)। দুই যুবকের হাতেই গুলি লেগেছে। তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই।
- সোমবার (৫ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুরের ডেবরা-কেশপুর সীমান্ত এলাকায় কাঁসাই নদীর চরে বালি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল শিশির মল্লিক (২৯) নামে এক যুবকের মৃতদেহ। তদন্তে নেমে পুলিশ এক তরুণীকে আটক করেছে।
- দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্মৃতি তরফদার (১১)। স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় তিন বোন।
- ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

Be the first to comment