রোজদিন ডেস্ক : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদির জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮১। মঙ্গলবার কাকভোরে পুণের এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। পুনে লোকসভা কেন্দ্র থেকে তিনি তিনবার সাংসদ হন।
রাজনৈতিক কর্মজীবন ছাড়া ক্রীড়া প্রশাসনের ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল সুবিদিত।
১৯৬৪ সাল থেকে ১৯৭২ সাল অবধি তিনি দক্ষতার সঙ্গে বিমান চালিয়েছেন। সাতের দশকে রাজনীতিতে প্রবেশ করেন।প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-এর মন্ত্রিসভায় ছিলেন রেল প্রতিমন্ত্রী। পরে কমনওয়েলথ গেমসে দুর্নীতিতে নাম জড়ানোয় কংগ্রেস তাঁকে বহিষ্কার করে।
তাঁর বর্নময় জীবনের আজ সমাপ্তি হয়।

Be the first to comment