ঝাড়খণ্ডে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা-সহ নিহত ৮

Spread the love

রোজদিন ডেস্ক : ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই-এ শীর্ষ মাওবাদী নেতা “অনলদা” সহ ৮ মাওবাদী নিহত হয়েছেন। মৃত নেতা পতিরাম মাঝি ওরফে অনলদা-র মাথার দাম কোটি টাকা ছিল বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর নিশানায় ছিলেন তিনি। আজ পশ্চিম সিংভূম জেলার কিরিবুরু থানা এলাকার সারান্ডা বনে এই সংঘর্ষ হয়। এখন অবধি পতিরাম মাঝি-সহ আট জন নিহত হয়েছেন, অভিযান শেষ হলে নিহতর সঠিক সংখ্যা জানা যাবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। গুলির লড়াই থামার পর নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, আগামী মার্চ মাসের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন। মাওবাদী অধ্যুষিত এলাকায় একের পর এক অভিযানে বহু মাওবাদী নিহত হয়েছেন। অনেকে আত্মসমর্পণ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*