রোজদিন ডেস্ক : বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মী তাপস বারিককে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি সূত্রে প্রকাশ, ওন্দার নন্দনপুরে দলের কাজ সেরে বুধবার রাতে বাড়ি ফেরেন তিনি। গভীর রাতে এক শব্দে ঘুম ভেঙে টের পান বাড়ির খড়ের চালে আগুন জ্বলছে। তাঁরা যাতে ঘর থেকে বেরোতে না পারেন, এর জন্য বাইরে থেকে শিকল দেওয়া। তাঁরা চিৎকার করলে গ্রামবাসীরা এসে তাঁদের উদ্ধার করেন। ঘরে থাকা জিনিসপত্র সব পুড়ে গেছে বলে তাঁর বাবা মা হাহাকার করেন।
আজ সকালে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সেখানে যান। তাঁর অভিযোগ, বিজেপি করার জন্য টিএমসি আশ্রিত দুষ্কৃতিরা তাপস বারিককে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেন।
শাসক দল এই সব অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করে, এই সবই বিজেপির অন্তর্দ্বন্দের ফল।

Be the first to comment