মুখ্যমন্ত্রীর লেখা ৯টি বই প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর হয়রানির প্রতিবাদে এবার ২৬টি কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২৬টি কবিতার সংকলন প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়। শুধু তাই নয়, এবারের বইমেলায় তাঁর লেখা আরও ৯টি বই প্রকাশিত হবে।
মুখ্যমন্ত্রী নিজেই উদ্বোধনী মঞ্চ থেকে জানান, আগে ছিল ১৫৩টা, এবারে আরও ৯টা বেরোবে। মোট বইয়ের সংখ্যা ১৬২। এদিন এসআইআরের হেনস্থার প্রতিবাদে নিজের সৃষ্টিশীল প্রতিভার মাধ্যমে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে ২৬টি কবিতা লিখে ফেলেছেন তিনি। নিজেই জানান, এসআইআরে হয়রানি চলছে। যেহেতু এটা সাল ’২৬, তাই দুদিনে ২৬টা কবিতা লিখেছি। ওটাই এসআইআর নামে বইটিতে রয়েছে। সেটাই এবার বেরচ্ছে। তাছাড়াও মুখ্যমন্ত্রীর আরও যে বইগুলি এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে, সেগুলি হল— ইন সার্ভিস অফ দ্য পিপল, আমাদের পাড়া আমাদের সমাধান, আমার রেলবেলা, পুণ্যভূমি বাংলা, বাংলার প্রকৃতি মা— কিছু ছড়ায় বর্ণনা, কথা ভাণ্ডার (প্রথম পর্ব)-র মতো বইগুলি। এখন দেখার আগামী কয়েকদিন মেলায় পাঠকদের কতটা সমাদর পায় বইগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*