দিদি-মোদির কোন ফারাক নেই, দুজনই স্বৈরাচারী, তোপ অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ডিএনএ এক বলে তোপ দাগলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। উভয়েই নির্বাচিত স্বৈরাচারী। দুজনের রাজনৈতিক ডিএনএ-ই এক। দুজনের ভাব, ভাবনা সবই এক। ফারাক একটাই, মোদিজি পুরুষ, আর দিদিজি নারী। এই ছাড়া দুজনের সব দিকেই মিল আছে। মোদিজি যা গুজরাটে করেছেন দিদিজি এই রাজ্যেও তাই করছেন বলে তিনি মন্তব্য করেন।
রাজ্যে এসআইআর নিয়ে ও শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অধীর চৌধুরী। বলেন, কারচুপি করা হয়ে গেছে, তাই শাসক দল এখন এই প্রক্রিয়া বানচাল করতে চাইছে। এতদিন চুপ করে থাকার পর টিএমসি এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হচ্ছে, এর জন্য শাসক দলকে দায়ী করেন তিনি। বলেন, এতদিন চুরি চামারি করে যা করার ওরা করে নিয়েছে, এবার পরিকল্পিতভাবে তা বানচাল করতে চাইছে।
কিন্তু যখন এত মানুষ এসআইআর নিয়ে সমস্যায় পড়েছে, তখন তাঁদের পাশে দাঁড়াচ্ছে না রাজ্য। ওরা চায় না, আর শুনানি হোক। অধীর চৌধুরী আরও বলেন, নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কাড়তে চায়, আর দিদি তখন দেখাচ্ছেন, তিনি ভোটারদের রক্ষাকর্ত্রী হয়ে ভোটাধিকার রক্ষা করতে চান!!
এখন অবধি এসআইআর নিয়ে যা কাজ হয়েছে, তা শাসক দলের পক্ষে যথেষ্ট বলে ওরা এটা বানচাল করতে চায় বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*