১০টা

Spread the love
  1. জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু একাধিক সেনা জওয়ানের। কাশ্মীরের দোদা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনার একটি গাড়ি। বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। কয়েকজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।
  2. সল্টলেকে ৪৯তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিজের লেখা বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ বারেও তার অন্যথা হয়নি। চলতি বছরের বইমেলায় ৯টি বই প্রকাশিত হবে বলে জানান মমতা। পাশপাশি ‘বইতীর্থ’ গড়ে তোলার জন্যে রাজ্য সরকার ১০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
  3. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্লেনে যাত্রা করার সময় বই লিখি। কম্পিউটারে টাইপ করতে আমার ভালো লাগে না। আমি হাতে লিখি, তা বই হিসেবে ছাপা হয়।’
  4. রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে আয়োজিত মিছিলে অংশ নিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  5. ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ১০ জন মাওবাদী।
  6. ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর কাণ্ডে বিকেল ৫টার মধ্যে মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
  7. আট দিন নিখোঁজ থাকার পরে বুধবার (২১ জানুয়ারি) চেন্নাইয়ের একটি স্টেশন লাগোয়া অঞ্চল থেকে উদ্ধার হয় মালদার শ্রমিক আলমগীর আলম (২৯)-এর ক্ষত-বিক্ষত দেহ। এই যুবকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে।
  8. নওয়াডিহ স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা লেভেল ক্রসিংয়ে একটি ট্রাকে ধাক্কা দেয় আসানসোলমুখী এক এক্সপ্রেস ট্রেন। এর ফলে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা।
  9. অচৈতন্য করে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে অন্ধ্র ছিলুভুরু গ্রামে। মৃত ব্যক্তির নাম লোকাম শিভা নাগারাজু। অভিযুক্তরা হলেন তাঁর স্ত্রী লক্ষ্মী মাদুরাই এবং তাঁর প্রেমিক গোপী।
  10. একাধিক ব্যক্তিকে অপহরণ করে খুনের দায়ে সিং রাজ-কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল হরিয়ানার আদালত। তিন নাবালিকা-সহ মোট ছ’জনকে অপহরণ, ধর্ষণ এবং খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*