রোজদিন ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক লেখক মার্ক টুলি-র জীবনাবসান হয়েছে। আজ নতুন দিল্লির এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৯০। কলকাতার টালিগঞ্জে এক ব্রিটিশ অভিজাত পরিবারে তাঁর জন্ম।
তখন ভারতীয়দের সঙ্গে কথা বলাই কার্যত বারণ ছিল। ছোট থেকেই মার্ক টুলি অবশ্য সেই সব মানেননি। কলকাতাই হোক বা দিল্লি, এই দেশকেই তিনি মনেপ্রাণে আপন করে নিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর বিবিসি-র নতুন দিল্লির ব্যুরো চিফ ছিলেন তিনি। এই দেশের কথা তুলে ধরায় সব মহলের আস্থা অর্জন করেছিলেন।
২০০২-এ তিনি নাইট উপাধি পান, ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এই দেশকে নিয়ে তাঁর লেখা উল্লেখযোগ্য বই হল, নো ফুল স্টপ ইন ইন্ডিয়া, দি হার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইন স্লো মোশন ইত্যাদি।
তাঁর প্রয়াণে দেশের বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নামে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, স্বপন দাশগুপ্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন।

Be the first to comment