রোজদিন ডেস্ক :
রাজ্যে ফের বড় দুর্নীতির ইঙ্গিত দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, খুব শীঘ্রই একটি কেলেঙ্কারি উদঘাটিত হতে পারে। যদি তা হয় তবে তিন দিন শুধু না, ছয় দিনের বন্ধ ডাকতে হতে পারে। তিনি এই দুর্নীতি নিয়ে বেশ কিছু সূত্র পেয়েছেন। এটা কিভাবে ফাঁস করা যায় তিনি অপেক্ষা করছেন বলে জানান। তাঁর হাতে এখনও তা আসে নি। একটু সময় লাগবে। যদি ফাঁস না হয়, তবে আদালতেই দেখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই দুর্নীতি সামনে এলে রাজ্য সরকারকে উৎখাত করা ছাড়া কোন উপায় থাকবে না৷ উচ্চ পর্যায়ের লোকজন জড়িত না থাকলে এই ধরণের দুর্নীতি হয় না। তবে তা শিক্ষা দুর্নীতি নয় বলে তিনি জানান।
আজ এই সাংবাদিক বৈঠকে আর জি করের নিহত ধর্ষিত চিকিৎসকের মা বাবাও উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব নেত্রী রাজন্যা হালদারও এই বৈঠকে ছিলেন। তাঁদের “পশ্চিম বঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠন ” এই সাংবাদিক বৈঠক ডাকেন।
উল্লেখ্য, আর জি করের নির্যাতিতার নৃশংস হত্যাকান্ডর পর একটি ছোট ফিল্মে অভিনয় করে শাসক দলের কোপে পড়েন রাজন্যা। দল তাঁকে সাসপেন্ড করে। এরপর তিনি এই অরাজনৈতিক সংগঠন তৈরি করেন, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রায়শই তোপ দাগেন।

Be the first to comment