এই দেশে কারও নিরাপত্তা নেই,” সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : এই দেশে কারও নিরাপত্তা নেই। এমনকী প্রশাসক থেকে রাজনৈতিক নেতাদেরও। অজিত পাওয়ারের মৃত্যুতে আমি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানাচ্ছি। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে এই দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সিঙ্গুর যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি মৃত্যুর খবর শুনে স্মম্ভিত ও শোকস্তব্ধ। জানি না কী ভাবে এই ঘটনা ঘটল। এই দেশে তো দেখছি কারও নিরাপত্তাই নেই। রাজনৈতিক কর্মীদের কোনও নিরাপত্তা নেই। দেশের সব এজেন্সি বিক্রি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ছাড়া আর কারও ওপর আমি ভরসা করতে পারছি না। তাই আমি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই দুর্ঘটনার তদন্ত দাবি করছি। তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমি অন্য একটি রাজনৈতিক দলের নেতার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। সেখানে তিনি দাবি করেছিলেন, অজিত পাওয়ার নাকি শীঘ্রই বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। তিনি এনসিপির মূলস্রোতে ফেরার বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। তার মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটল। আমি তাঁর পরিবার, পরিজনদের সমবেদনা জানাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*