রোজদিন ডেস্ক : আজ বুধবার ২৮ জানুয়ারি। ‘পাঞ্জাব কেশরী’ লালা লাজপত রাইয়ের জন্মবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন-
“লালা লাজপত রাইয়ের জন্মবার্ষিকীতে ‘পাঞ্জাব কেশরী’কে স্মরণ করছি। মহান স্বাধীনতা সংগ্রামী ঔপনিবেশিক শক্তির লাঠির সামনে দাঁড়িয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। একজন প্রকৃত দেশপ্রেমিক এবং তিনি আজও আমাদের অনুপ্রেরণা।”

Be the first to comment