রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শিলিগুড়িগামী বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাসটি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা হয়। বাসের খালাসি বিশ্বজিৎ শেখ (৩২) এতে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবকের একটি চার বছরের কন্যা সন্তান আছে। বাড়িতে না জানিয়েই তিনি খালাসির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
অন্যদিকে যাত্রী বোঝাই বাসের এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায়। সম্প্রতি বেলডাঙ্গায় ব্যাপক গোলমালের জেরে তা সংবাদের শিরোনামে আসে।

Be the first to comment