রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সভার দিনই বড় চমক!! বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। আজ দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দেন দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদা৷
আসন্ন বিধানসভা নির্বাচনে টিএমসি – বিজেপি যখন সম্মুখ সমরে, তখন খগেন মুর্মুর স্ত্রীর শাসক দলে যোগদান চমক বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, সাংসদ খগেন মুর্মুর দুই স্ত্রীর অন্যতম অরুণা মার্ডি, অপর স্ত্রী মঞ্জু কিসকু।
গত বছর আলিপুরদুয়ারে খগেন মুর্মু আক্রান্ত হওয়ার সময় মঞ্জু কিসকুর নাম সামনে আসে।
আজ অরুণা মার্ডির পরিচয় দিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, উনি আগে সিপিএম করতেন, পরে বিজেপিতে যোগ দেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু র স্ত্রী উনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে উনি টিএমসিতে যোগ দিলেন।
মন্ত্রী বীরবাহা হাঁসদা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, প্রকৃত আদিবাসীরা কখনও বিজেপি করবেন না। বিজেপি শাসিত অসমে আদিবাসীদের ঘর বুকডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হচ্ছে বলে আক্রমণ শানান।
অরুণা মার্ডি জানান, তিনি কাজের মানুষ। কাজ করতে চাইলেও বিজেপিতে সুযোগ পাচ্ছিলেন না। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শাসক দলে যোগ দিলেন বলে জানান।

Be the first to comment