সময়ে শেষ করতে প্রতিদিন ৭ থেকে ৮ লক্ষ শুনানি করার নির্দেশ সিইও দফতরের

Spread the love

রোজদিন ডেস্ক : নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ করতে রাজ্যে প্রতিদিন ৭-৮ লক্ষ ভোটারের শুনানি পর্ব মেটানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও শুনানির সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। রাজ্যে মোট দেড় কোটি ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯০ লক্ষ ভোটারের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি এক কোটি ৩০ লক্ষের বেশি ভোটারের কাছে নোটিস পৌঁছে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*