বইমেলায় “রাজীব গান্ধী”-কে নিয়ে দেবপ্রসাদ রায়ের লেখা বই প্রকাশিত হল

Spread the love

রোজদিন ডেস্ক : ফুলের মালার আড়ালে লুকানো বোমায় ছিন্নভিন্ন হয়ে গেছিল সদাহাস্যময় সুদর্শন মানুষটির দেহ। ৩৫ বছর আগে হঠাৎই ছবি হয়ে যাওয়া সেই মানুষের স্মৃতি আজ ও বহু মানুষের মনের মণিকোঠায় সমুজ্জ্বল। সেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়ের লেখা “রাজীব গান্ধী” শীর্ষক বই বুধবার বইমেলায় প্রকাশিত হল। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। দলের “কংগ্রেস বার্তা” বিপণিতে এই উপলক্ষে উপস্থিত ছিলেন দেবপ্রসাদ রায়, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক তথা শিল্পোদ্যোগী সমর নাগ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের সাংস্কৃতিক বিভাগের সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।
উত্তরবঙ্গের বিশিষ্ট কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় দীর্ঘ দিন সাংসদ, বিধায়কের দায়িত্ব পালন করেছেন। মিঠুদা নামে জনপ্রিয় এই নেতা প্রয়াত রাজীব গান্ধীকে নিয়ে লেখা বই-এ তাঁর বহুমুখি দিক তুলে ধরেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*