উত্তরাখন্ডে কাশ্মীরের দুই শাল বিক্রেতা আক্রান্ত

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরাখন্ডের বিকাশ্নগরের ডাকপাত্থর রোডে কাশ্মীরের দুই তরুণ শাল বিক্রেতা নৃশংসভাবে আক্রান্ত হলেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দুই শাল বিক্রেতা দানিশ (১৮) ও তাভিশ জিনিসপত্র কিনতে দোকানে গেছিলেন। কিছু মানুষ তাঁদের ধর্ম নিয়ে টিকা টিপ্পনী কাটে, লোহার রড দিয়ে প্রচন্ড মারধর করে। জম্মু থেকে আসা দুজনকে মারধরের খবর ছড়িয়ে পড়লে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিকাশনগর বাজারে জড়ো হয়ে তাঁদের উদ্ধার করে তুমুল বিক্ষোভ দেখান। বলেন, রুজি রোজগারের জন্য ২০০৮ সাল থেকে তাঁরা এখানে আসেন। এরা দুজন এবারই প্রথম এসেছেন। শুধুমাত্র কাশ্মীরের বাসিন্দা ও ধর্মের জন্য তাঁদের এই ভাবে আক্রমণ করা হল।
জম্মু কাশ্মীরের পড়ুয়া সংগঠনের আহবায়ক নাসির খুয়েহামি এই ঘটনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।
পুলিশ এই ঘটনায় দোকান মালিককে গ্রেফতার করেছে।
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
জম্মু কাশ্মীরের বাসিন্দাদের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
সিপিএম বিধায়ক এম তারিগামি এই আক্রমণের তীব্র নিন্দা করে বলেন, এই শাল বিক্রেতারা সৎভাবে উপার্জনের জন্য বিভিন্ন রাজ্যে যান। তাঁদের ওপর এইভাবে আক্রমণ মানা যায় না।
সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিও এই ঘটনার তীব্র নিন্দায় মুখর হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*