রোজদিন ডেস্ক : আসন্ন রাজ্য বাজেটে শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন দাবি পূরণের আর্জি জানালেন বিভিন্ন শিক্ষক সংগঠন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে এই সব দাবি নিয়ে পৃথকভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী মুখ্যমন্ত্রী মন্ত্রীকে রাজ্য বাজেটে শিক্ষক, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া, মাদ্রাসা সহ শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
অন্যদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে মিড ডে মিল খাতে বরাদ্দ বৃদ্ধি সহ বিদ্যালয়গুলির পঠনপাঠন, পরিকাঠামো উন্নয়নের আর্জি জানান।
যেভাবে পড়ুয়াদের অভাবে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে তাঁরা গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
অন্যদিকে বৃহস্পতিবার বাম শাসিত কেরালার রাজ্য বাজেটে স্নাতক স্তরের আর্টস ও সায়েন্স কলেজগুলিতে বিনামূল্যে পড়াশোনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এতদিন ওই রাজ্যে দ্বাদশ শ্রেণি অবধি বিনামূল্যে পড়াশোনা করা যেত। এখন থেকে স্নাতক স্তরেও তা চালু করার জন্য বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে।

Be the first to comment