দশে দশ

Spread the love
  1. মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার X হ্যান্ডলে তিনি লেখেন, ‘গান্ধীজি স্বদেশি-র আহ্বানই বিকশিত ভারতের মূল ভিত্তি।’
  2. শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে আমিত শাহর। আগামী ২ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
  3. কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতিতে শুক্রবার বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে ইএম বাইপাসের কাছে ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  4. ব্যানার টাঙানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল কেরালার কান্নুর। বৃহস্পতিবার রাতে DYFI-এর সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে যুব কংগ্রেসের কর্মীরা। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
  5. কেন্দ্রীয় সরকার প্যালেস্তিনীয় সিনেমা দেখানোর অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করলেন অভিনেতা প্রকাশ রাজ।
  6. পরিচারিকাদের জন্য আদালত ন্যূনতম মজুরি বেঁধে দিলে তার ফল হিতে বিপরীত হতে পারে— এই কারণ দেখিয়ে এই সংক্রান্ত পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
  7. মাওবাদীবিরোধী অভিযানে ফের সাফল্য বিজাপুরে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ মাওবাদীর। তল্লাশিতে উদ্ধার হয়েছে একে-৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র।
  8. মিড-ডে মিল খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ায়া। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তেলঙ্গানা সাঙ্গারেড্ডি জেলার ঘটনা।
  9. চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকার ঘটনা।
  10. ইরানকে ফের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বলে দিলেন, ‘আমাদের অনেক বড় আর শক্তিশালী জাহাজ এগোচ্ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*