রোজদিন ডেস্ক : আজ শুক্রবার ৩০ জানুয়ারি। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধির মৃত্যুবার্ষিকী। এই দিনেই নাথুরাম গডসের ছোঁড়া গুলিতে নিহত হয়েছিলেন মহাত্মা গান্ধি। সেই দিনটিকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্টে তিনি লিখলেন,
“মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা জানাই। গান্ধিজির একটি ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ভারতের দৃষ্টিভঙ্গি আমাদের গণতন্ত্রের প্রাণস্বরূপ।”

Be the first to comment