আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে হিরণ, আজ হতে পারে শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : আইনত স্ত্রী থাকা সত্ত্বেও ফের বিয়ে করার অভিযোগ। অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের ওরফে হিরণের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর এফআইআরের প্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হিরণ। আগাম জামিন চেয়ে হাইকোর্টে বিজেপি বিধায়ক। আজ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বৃহস্পতিবার দ্রুত শুনানি চেয়ে তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক। একটি মামলায় আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হোক। এরপর বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*