রুদ্রাক্ষ পরলেই ধার্মিক হওয়া যায় না : মিমি চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক : রুদ্রাক্ষ পরলেই ধার্মিক হওয়া যায় না বলে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ মন্তব্য করেছেন। অতি সম্প্রতি বনগাঁর এক অনুষ্ঠানে গিয়ে অপমানিত বোধ করেন মিমি। প্রতিবাদে নালিশ জানান পুলিশে। গতকাল এর ভিত্তিতে বিশিষ্ট জ্যোতিষী তনয় শাস্ত্রী-কে গ্রেফতার করে পুলিশ।
সরাসরি তাঁর নাম না করলেও মিমি চক্রবর্তী যে তাঁকেই নিশানা করেছেন, তার ইঙ্গিত মেলে। জলপাইগুড়ির কন্যা মিমি প্রথম থেকেই স্পষ্ট বক্তা হিসাবে বিনোদন দুনিয়ায় পরিচিত। শাসক দলের প্রাক্তন সাংসদও ছিলেন৷ আচমকাই সাংসদপদ ত্যাগ করে নিজের পেশাতেই মন দিয়েছেন তিনি।
আজ মিমি দাবি করেন, তিনি কোন অনুষ্ঠানে দেরিতে যান না৷ একটা মিথ্যেকে বারবার বললে টিআরপি হতে পারে, কিন্তু তা সত্যি হয়ে যায় না।
উল্লেখ্য, বনগাঁর অনুষ্ঠানে তিনি দেরিতে গেছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছিলেন। এর জন্য মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
মিমি এর প্রতিবাদ করেন আজ। সঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই পুরুষশাসিত সমাজে সেলিব্রিটি মানেই খারাপ ভাবা হয়। তাঁদের যা ইচ্ছে তাই বলা যায়। এর বিরুদ্ধেই তিনি রুখে দাঁড়িয়েছেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবারেও তাই করলেন বলে দাবি করেন। মিমির দাবি, তিনি ভুল করলে তা নিয়ে ক্ষমা চাইতেও রাজি। কিন্তু ভুল না করলে এর শেষ দেখে ছাড়বেন বলেছিলেন, এটা শুধু তার শুরু বলে মন্তব্য করেন।
অন্যদিকে বনগাঁর ঘটনায় ধৃত নামী জ্যোতিষী তনয় শাস্ত্রীকে আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় নাম না করে মিমিকে এক হাত নিয়ে বলেন, তিনিও এর শেষ দেখে ছাড়বেন। একজন “মায়ের সাধক”-কে এই ভাবে অপমান করা হচ্ছে। প্রভাব খাটিয়ে তাঁকে অপদস্থ করা হচ্ছে বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*