সাবেক কংগ্রেস কার্যালয়ে দলের মধ্য কলকাতা কার্যালয় হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার প্রদেশ কংগ্রেসের সাবেক কার্যালয় ২ নম্বর হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে এবার মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটির নতুন কার্যালয় হচ্ছে। ওই কার্যালয়ের দুটি ঘর নিয়ে এই নয়া কার্যালয় হবে বলে মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার জানিয়েছেন। একদা এই কার্যালয়ে বরকত গণি খান চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সোমেন মিত্র প্রমুখ প্রণম্য নেতারা বসতেন বলে তিনি জানান। এই ভবন দলের কর্মী সমর্থকদের কাছে তাঁদের স্মৃতি ধন্য। ওখানে বসেই এই সব নেতারা দল পরিচালনা করতেন। এবার সেখানে দুটি ঘরে তাঁদের কার্যালয় হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*