শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ রানাঘাট জেলা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : শব্দ দূষণ রোধে কড়া পদক্ষেপ নিল রানাঘাট জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় চাকদহ এলাকায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে তিনটি মোটরবাইক আটক করে জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত হর্ন ও বিকট শব্দে বাইক চালানোর কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই প্রেক্ষিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
চাকদহ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক অলক ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বারংবার সতর্কবার্তা ও সচেতনতামূলক প্রচার সত্ত্বেও অনেকেই নিয়ম মানছেন না। পশ্চিমবঙ্গ পুলিশ-এর “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা চললেও বাস্তবে তার প্রভাব যথেষ্ট নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


পুলিশের দাবি, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ কতটা সচেতন হবেন এবং শব্দ দূষণ রোধে নিজেরা দায়িত্ব নেবেন, সেটাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*