- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।
- কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল।
- তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০ জনের বেশি পর্যবেক্ষক রাজ্যে আসবেন।
- সপা-র সুপ্রিমো অখিলেশ যাদব আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘মমতাই জিতবেন। তিনি আবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবেন।’
- রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।
- ওড়িশায় রাজ্যসভা নির্বাচনের আগে হুইপ ভঙ্গের অভিযোগে তিন বিধায়ককে শোকজ় করল বিজেডি এবং কংগ্রেস।
- তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ ও আমডাঙা। সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী।
- সিকিমে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে বহু জায়গায় গাছ পড়ে গিয়েছে। তুমিন-লিঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাকদং কাফেরে গাছ চাপা পড়ে কালা দেবী ছেত্রী নামে এক ৫৫ বছর বয়সি মহিলার মৃত্যু হয়েছে।
- দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ ব্লকের একাধিক এলাকায় শিলাবৃষ্টি হয়।
- বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ বেশ কিছু জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।

Be the first to comment