আজ প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, উৎকণ্ঠায় কয়েক লক্ষ মানুষ

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরে বিবেচনাধীন নামের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট শুক্রবার প্রকাশিত হতে পারে। কমিশন সূত্রে খবর, বিচার বিভাগীয় আধিকারিকরা যতগুলি নাম চূড়ান্ত করে সই করে পাঠাবেন, ততগুলিই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। ফলে এখনই নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে চলছে। কমিশন সূত্রে দাবি, বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে। উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এদিকে বাদ পড়া ভোটারদের দাবি ও অভিযোগের নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মত বিচার বিভাগীয় ট্রাইবুনাল গঠনের প্রস্তুতিও শুরু হল। সেই লক্ষ্যে শুক্রবার নিউটাউনে সম্ভাব্য স্থান খতিয়ে দেখতে যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*