রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে ভোটের প্রচারের মধ্যে আচমকা মঙ্গলবার সন্ধেয় ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের ভার্চুয়াল বৈঠকে দলের সব প্রার্থী ও সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। শীর্ষনেত্রী-সহ গোটা দল এখন প্রচারে ছুটে বেড়াচ্ছে। তার মধ্যে হঠাৎ কেন এই বৈঠক, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কারণ, রাজ্যে প্রথম দফার ভোট একেবারে দরজায়। হাতে আর দিন দশেকও নেই। এরই মধ্যে সোমবার রাতে আইপ্যাক কর্তা ভিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে পুলিশ। সে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক। তাতেই স্পষ্ট ভিনেশের গ্রেফতারি তৃণমূলের অন্দরে বড় প্রভাব ফেলেছে। তার মধ্যেই অভিষেকের এই বৈঠক নিয়ে রাজনৈতিকমহলের আগ্রহ তুঙ্গে।

Be the first to comment