শীর্ষ আদালতে ডিএ মামলা, ফের শুনানি ৬ মে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ৬ হাজার কোটি টাকা কর্মীদের দেওয়া হয়েছে বলে আজ শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য সরকার।
যদিও বিরোধী কর্মী সংগঠনগুলির অভিযোগ, শীর্ষ আদালত যেভাবে ডিএ দিতে বলেছিল, তা না দিয়ে নিজেদের তৈরি করা হিসাব অনুযায়ী তা দিচ্ছে। তাঁদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, তাঁদের বক্তব্য শীর্ষ আদালত নিয়োজিত কমিটিকে জানাতে পারবেন। রাজ্য সরকার নতুনভাবে ডিএ-র সংজ্ঞা নির্ধারণ করায় কর্মীরা তাঁদের প্রাপ্য কম পাচ্ছেন। সরকার শ্রেণি বিভাজন করেছে বলে তাঁর অভিযোগ।
অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী আগেই জানিয়েছেন, রাজ্য বাজেটে ৪% ডিএ দেওয়ার কথা বলা হলেও এখনও তাঁরা তা পাননি, সপ্তম বেতন কমিশন গঠনের কোন বিজ্ঞপ্তি ও এখন অবধি জারি হয়নি। ভোটের কথা মাথায় রেখে এই ঘোষণা হয়েছিল কিনা তিনি প্রশ্ন তোলেন।
আজ শীর্ষ আদালত সূত্রে আরও প্রকাশ, আগামী ২৭ এপ্রিল ডি এ নিয়ে গঠিত কমিটির সঙ্গে রাজ্যের বৈঠক আছে। সেই রিপোর্ট দেখে আগামী ৬ মে পরবর্তী শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*