- লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ এনডিএ সরকার। দুই তৃতীয়াংশ ভোট জোগাড় করতে পারল না এনডি। ভোটাভুটি শেষে এনডিএ-এর প্রাপ্ত ভোট ২৭৮। বিরোধীদের প্রাপ্ত ভোট ২১১।
- মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর গুছাইতের সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করলেন শুভেন্দু অধিকারী।
- ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে শুক্রবার থেকে রাজ্য জুড়ে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল।
- আইপিএস অফিসার ত্রিপুরারি অথর্বাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- তমলুক থানার নিকাশি বাজারে নাকা চেকিংয়ে উদ্ধার এক কোটি টাকা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের নিকাশি বাজার এলাকায়। গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেয়। তাঁদের দাবি, এই টাকা তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের।
- শুক্রবার ভোর পাঁচটায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুরু হয়েছিল আয়কর দপ্তরের অভিযান। সন্ধ্যা ৮টা নাগাদ শেষ হয় এই তল্লাশি অভিযান।
- বিতর্কিত ভিডিয়ো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ওই ‘স্টিং অপারেশন’ ভিডিয়ো কীভাবে হল, তার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন এজেইউপি-র চেয়ারম্যান।
- আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হরপ্রসাদ বাগকে বিজেপি কার্যালয়ে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে আরামবাগ থানায় খুনের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই প্রাক্তন নেতা।
- বিজেপি নেতার উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা।
- সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর অন্তর্বর্তী ট্রানজ়িট জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুক্রবার খারিজ করে দিল শীর্ষ আদালত।

Be the first to comment