রোজদিন ডেস্ক :
অনুমতি না মেলায় বাতিল হয়েছিলো ২৩ এপ্রিল রাহুল গান্ধীর জনসভা। নেতা কর্মীরা হতাশ হন এই খবরে। অবশেষে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের চেষ্টায় অনুমতি মিললো।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী ২৫ এপ্রিল নির্বাচনী প্রচারে কলকাতা আসছেন। ওইদিন শহিদ মিনারে তাঁর জনসভা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।
এর আগে ২৩ এপ্রিল রাহুল গান্ধীর কলকাতা আসার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল দুপুর ২.৩০ মিনিটে শহিদ মিনারে রাহুল গান্ধীর জনসভা অনুষ্ঠিত হবে। দলের পক্ষে এই ঘোষণা হওয়ায় কংগ্রেস কর্মী সমর্থক মহলে ব্যাপক খুশির তুফান উঠেছে।
রাজ্যে এবার কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় উজ্জীবিত দলের কর্মী, সমর্থকরা। রাজ্যে রাহুল গান্ধীর দ্বিতীয় নির্বাচনী সফর দলের মনোবল অনেকটাই বাড়িয়েছে।
এর আগে তাঁর রায়গঞ্জ, মালদা, মুর্শিদাবাদের জনসভা জনসমুদ্র হয়ে ওঠে। সেখানে রাজ্যের টিএমসি ও বিজেপিকে তিনি তীব্র আক্রমণ করেন।
আগামী ২৩ এপ্রিল তাঁর রাজ্য সফর নিয়েও নেতা, কর্মী, সমর্থকরা খুবই আগ্রহী ছিলেন। কিন্ত প্রয়োজনীয় অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়। কংগ্রেস রাজ্য নেতৃত্ব চলতি সপ্তাহে তাঁকে আনার জন্য কালবিলম্ব না করে সব রকম প্রচেষ্টা নেন। শহিদ মিনারের সমাবেশের জন্য সেনা কর্তৃপক্ষের ছাড়পত্র জোগাড় করেন। আগামী ২৫ এপ্রিল তিনি আসছেন।
এর আগের দিন ২৪ এপ্রিল আসছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
আছেন আজহারউদ্দীনও। তিনি আজ চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী মানস সরকারের হয়ে রোড শো করেন। সেখানে মানুষের ভিড় উপছে পড়ে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার আজ হুগলিতে একাধিক চটকল কর্মীদের সঙ্গে কথা বলেন।
দীর্ঘদিন পর এককভাবে ভোটে লড়তে দাঁড়িয়ে কংগ্রেসের সমর্থনের বিপুল ঢেউ উঠেছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment