প্রার্থী হওয়ায় ইডির হাজিরা থেকে ভোটের সময় সাময়িক ছাড়, আদালতে স্বস্তি দমকলমন্ত্রী সুজিত বসুর

Spread the love

রোজদিন ডেস্ক : পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুকে সাময়িক স্বস্তি দিল আদালত। যেহেতু তিনি চলতি ভোটে একজন প্রার্থী তাই আপতত ভোটের সময় তাকে তলব করতে পারবে না ইডি। ভোটের পর আগামী ১ মে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে, এমনই জানালো কলকাতা হাইকোর্ট। দু’বছর আগে এই মামলায় চার্জসিট জমা দিয়েছে সিবিআই। সেখানে সুজিত বসুর নাম নেই। অথচ সেই মামলায় ভোটের মুখে ২ এপ্রিল থেকে ইডি বারেবারে সমন দিয়ে তাঁকে তলব করেছে। তিনি সমন পেয়ে ছেলেকে পাঠিয়েছিলেন। কিন্তু ইডি তার হাজিরা গ্রাহ্য করেনি। আবার শুক্রবার ২৪ এপ্রিল তাকে তলব করেছে ইডি। এরপরই তিনি ভোট মেটার পরে তাকে তলবের আবেদন জানান। আবেদনে তিনি জামান, এই ভোটে তিনি প্রার্থী। ইডির দাবি, অভিযুক্তের এই মামলা গ্রহণযোগ্য নয়। তাকে একাধিকবার তলব করলেও তিনি সহযোগিতা করছেন না। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ভোট মেটার পর ১ মে সাড়ে দশটায় তাকে হাজির হতে হবে ইডি অফিসে। তিনি ছেলেকে পাঠাতে পারবেন না। আদালতের বক্তব্য, একের পর এক সমন পেয়ে তিনি না গেলেও তার জবাব দিয়েছেন, তাই তাকে এই সময় দেওয়া হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*