রোজদিন ডেস্ক :
ট্রাইবুনালের রায়ের পর ও ভোট দিতে পারলেন না প্রবাদপ্রতিম শিল্পী নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রী। বোলপুরের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়ে ফিরে আসতে হয় প্রবীণ দম্পতিকে।
এস আই আরের সময় তাঁদের নাম বাদ যাওয়া নিয়ে সমালোচনায় পড়ে নির্বাচন কমিশন। ট্রাইবুন্যালে নিজেদের নাম তোলার আর্জি জানান দম্পতি। চলতি মাসের প্রথম দিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছিল তাঁদের আবেদনে পূর্ণ সহযোগিতা করতে হবে।
এতে ও যে কোন কাজ হয় নি, তা পরিস্কার হয়ে যায়। ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে না পেরে চলে আসতে হয় তাঁদের।

Be the first to comment