বাংলাদেশের সিলেটে দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত, আহত ১২

Spread the love

রোজদিন ডেস্ক : 

বাংলাদেশের সিলেটে আজ এক পথ দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। দক্ষিণ সুরমা র তেলিবাজারে একটি ট্রাক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। পিক আপ ভ্যানে ২০ জন শ্রমিক ঢালাই এর কাজে যাচ্ছিলেন। তেলিবাজারে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সকলেই ছিটকে পড়েন।আহত দের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। নিহত ও আহতদের নাম ঠিকানা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*