রোজদিন ডেস্ক :
পঞ্জাবের শিল্প মন্ত্রী সঞ্জীব অরোরা কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল ইডি। তাঁর বিরুদ্ধে বিপুল টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে।
আজ ভোরে চন্ডীগড়ে তাঁর সরকারি বাসভবনে ইডি হানা দেয়। সূত্রের খবর, শিল্প মন্ত্রী সঞ্জীব অরোরা (৬২) তাঁদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেন নি। তাঁকে গ্রেফতার করে আজই আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁর হেফাজতের আবেদন করবে।
উল্লেখ্য, আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচন। এর আগে ইডি র অভিযানে রাজ্যের শিল্প মন্ত্রী গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে।
সূত্রের খবর, আজ উত্তর ভারতের পাঁচ জায়গায় অভিযান করেছে ইডি। এর মধ্যে দিল্লি র দুটি ক্ষেত্র ও আছে। টাকা নয়ছয় এর বিরুদ্ধে ইডি-র এই অভিযান।

Be the first to comment