রোজদিন ডেস্ক :
ভবানীপুরে তাঁর বিপুল জয়ের পর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানাতে অভিনন্দন যাত্রা করেন। হুড খোলা গাড়িতে তাঁর সঙ্গে শিশির বাজোরিয়া সহ অন্য নেতারা ছিলেন। বিকেলে শুরু হওয়া এই অভিনন্দন যাত্রা যত এগিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী কে ঘিরে আমজনতার স্বতঃস্ফূর্ত উচ্ছাস ও তত বেড়েছে।। তাঁর গাড়ির সামনে পিছনে বাঁধ ভাঙা উচ্ছাস, উল্লাসে ভবানীপুরের রাস্তা জনজোয়ারের রূপ নেয়। একসময় তা প্রাক্তন মুখ্যমন্ত্রী র বাড়ির কাছ দিয়েও যায়।
বহু জায়গায় এলাকাবাসী তাঁদের ওপর পুষ্প বর্ষণ করেন। এই বিপুল উচ্ছাসে আপ্লুত মুখ্যমন্ত্রী দুহাত জোড় করে তাঁদের উদ্দেশ্যে নমস্কার করে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, প্রায় একই পথ দিয়ে নির্বাচনের আগে মনোনয়ন পত্র পেশ করতে যাওয়ার সময় প্রাক্তন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও তাঁর সহযোগী দের কালো পতাকা শুধু নয়, বিভিন্ন কটু কথাও শুনতে হয়েছিল।
সেদিন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে থাকা সত্বেও টিএমসি সমর্থকদের তান্ডব থামেনি।

Be the first to comment