ভোটার তালিকা নির্ভুল রাখতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ সিইও দফতরের

Spread the love

রোজদিন ডেস্ক :  ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত রাখতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকায় থাকা অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারদের চিহ্নিত করে নির্ধারিত নিয়ম মেনে ফর্ম ৭এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। নির্দেশে কমিশনে-র ১১ অগস্ট ২০২৩-এর নির্দেশের উল্লেখ করা হয়েছে। সেই নির্দেশ অনুসরণ করেই সমস্ত ইআরও-দের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ভোটার তালিকায় ভুয়ো বা অকার্যকর নাম থেকে গেলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণেই তালিকা সংশোধনের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন সংশ্লিষ্ট এলাকায় থাকেন না, অন্যত্র স্থানান্তরিত হয়েছেন অথবা মারা গিয়েছেন, তাঁদের নাম যথাযথ যাচাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট বিধি ও প্রক্রিয়া মেনেই ফর্ম ,,৭-এর আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকার তথ্য নিয়মিত আপডেট করার কাজেও প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*