রোজদিন ডেস্ক: রাজ্যে র নতুন সরকার মাত্র কয়েক ঘন্টার সিদ্ধান্তে তপসিয়ার দুটি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার সমালোচনা করলেন আই এস এফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন,এই বেআইনি ভাবে চলা কারখানাটি চালু রাখতে অন্য কেউ জড়িত কিনা, স্থানীয় পুর প্রতিনিধি থেকে সরকারি আধিকারিক পর্যন্ত, তাঁদের ও তদন্তের আওতায় আনা দরকার। সব কিছু আইন অনুযায়ী করার ওপর গুরুত্ব দেন তিনি। বলেন,স্বেচ্ছাচারিতা করে হুটহাট বুলডোজার চালিয়ে কাজ করা মোটেই উচিত নয়।
২৪ ঘন্টা না কাটতেই অগ্নিদগ্ধ কারখানা সহ পুরো ভবন ই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। নওসাদ সিদ্দিকী বলেন, ওই বাড়িতে কারখানাটি ছাড়াও অন্যান্য রা থাকেন। তাঁরা পুরসভাকে কর দেন। বুলডোজার দিয়ে এইভাবে বাড়ি ভাঙা অসমীচীন। কলকাতায় যে সব অবৈধ বাড়ি আছে, তাঁদের নোটিশ পাঠিয়ে কিছু সময় দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

Be the first to comment