এসআইআর বৈধ, কমিশনের সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : বহু বিতর্কিত এসআইআর প্রক্রিয়া নিয়ে অবশেষে তাঁদের রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বুধবার জানিয়ে দিল যে এসআইআর সম্পূর্ণ একটি বৈধ প্রক্রিয়া এবং অবশ্যই সংবিধানসম্মত। এর উদ্দেশ্যও বৈধ। ভোটার তালিকাকে নিঁখুত করতে এটি অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া। তবে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভোটার তালিকায় নাম থাকা মানেই সেই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে আর কোনও প্রশ্ন তোলা যাবে না, এমন নয়। ভোটার তালিকায় নাম থাকলে নাগরিকত্বের একটি প্রাথমিক স্বীকৃতি থাকে, তবে প্রয়োজনে আইন মেনে যাচাই করা যেতে পারে, আর সেই যাচাইয়ের সময় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুধবার এসআইআর মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। এদিন একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। এটি সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা হলেও একে বেআইনি বলা যাচ্ছে না। এক্ষেত্রে আদালত বলছে, সংবিধানের অনুচ্ছেদ ৩২৪-এ কমিশনকে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, এসআইআর সেই দায়িত্বকেই কার্যকর করছে, এবং তা আইনগত সীমার মধ্যেই করছে। কমিশন তার আইনগত ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে, এমন বলা যায় না। এর উদ্দেশ্য সরাসরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক লক্ষ্যের সঙ্গে যুক্ত। তাই এখানে বেআইনি বলার কোনও জায়গা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*