রোজদিন ডেস্ক :
বিধানসভায় বিরোধী নেতার সমর্থনে স্বাক্ষর করেছিলেন তিনিও। কিন্তু সেই স্বাক্ষর মেলেনি বলে সংশয় ব্যক্ত করেছেন বিধানসভার প্রধান সচিব। দ্বারস্থ হয়েছেন পুলিশের। আজ আচমকাই সিআইডি আধিকারিকদের এক প্রতিনিধি দল চৌরঙ্গির দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক নয়না ব্যানার্জির বাড়ি যান।
সূত্রের খবর, তাঁরা বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের সঙ্গে হাতের লেখার বিশেষজ্ঞও ছিলেন। নয়না ব্যানার্জির প্যান কার্ড খতিয়ে দেখা হয়।
বিধানসভায় পেশ করা চিঠির স্বাক্ষরের সঙ্গে তাঁর প্যান কার্ডের স্বাক্ষর মিলিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, গত ৬ মে, বিধানসভায় বিরোধী নেতা কে হবেন তা নিয়ে মমতা ব্যানার্জির বাড়ি বিধায়কদের বৈঠক ছিল। সেখানে অন্যান্যদের সঙ্গে নয়না ব্যানার্জিও স্বাক্ষর করেন। কিন্তু বিধানসভার প্রধান সচিব তাঁর স্বাক্ষর মিলছে না বলে পুলিশে জানান।
আজ এই পুরো ঘটনা ভিডিও করা হয় বলে জানা গেছে।

Be the first to comment