রোজদিন ডেস্ক :
স্বচ্ছ ভারত প্রকল্পের সরকারি টোটো, ব্যাটারি বিক্রি করার অভিযোগ উঠল বাদুড়িয়ার যদুরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই খবর ছড়াতেই অভিযুক্ত জাহিদুল হক বৈদ্য পলাতক বলে জানা যায়। স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় ময়লা ফেলার জন্য এই সব টোটো গাড়ি দেওয়া হয়েছিল, যা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে না রেখে নিজের বাড়ি নিয়ে যান। সম্প্রতি গ্রামবাসীদের নজরে আসে, ১২টি টোটোর মধ্যে মাত্র তিনটি পড়ে আছে। বাকি ৯টি প্রধান বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে তাঁরা বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। পড়ে থাকা ৩ টি টোটো সরাতে বাধা দিলে অভিযুক্ত প্রধানের সমর্থকরা একজন গ্রামবাসীকে মারধর করে বলেও অভিযোগ। পুলিশ এলাকায় গিয়ে সব কিছুর তদন্ত করছে।

Be the first to comment