- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এখনও পর্যন্ত ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।
- শুভেন্দু বলেন, আগের সরকার ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিত। তার মধ্যে ২৭ লক্ষের নাম ভোটার তালিকায় নেই। শুনলে অবাক হবেন, ৩ লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেতেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকে সাড়ে ৪ হাজার পুরুষ পাওয়া গিয়েছে। কৃষ্ণনগর ২-র একটা অঞ্চলে পাওয়া গিয়েছে ২৭৩ জন। কী ভয়ঙ্কর দুর্নীতি।
- রবিবার নিউ টাউনে একটি দলীয় কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, যে সব আধিকারিকের মধ্যে নেতিবাচক মনোভাব রয়েছে, তাঁদের সঠিক রাস্তায় আসা প্রয়োজন। তার জন্য দলের জনপ্রতিনিধিদের তো বটেই, সংগঠনের নেতানেত্রীর চোখ-কান খোলা রাখার উপদেশ দিলেন শুভেন্দু।
- ২০২১ সালে বোলপুরে পার্টি অফিস তৈরির সময়ে এলাকার এক ইটভাটার মালিকের থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েছিলেন অনুব্রত। কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডল ও তৃণমূল নেতা মামন শেখ-সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ইট ব্যবসায়ী।
- মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। জমি জালিয়াতির অভিযোগে শনিবার সুজয়কে শালবনি থানার পুলিশ খড়্গপুর থেকে গ্রেপ্তার করেছিল।
- কাটমানি ফেরতের দাবিতে রবিবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন।
- কলকাতার ব্যবসায়ী অভিজিৎ দত্ত মেসি অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, মানহানি এবং ষড়যন্ত্রের মতো একাধিক বিষয় অভিযোগ তুলে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
- ময়লা ফেলার জন্য নাগরিকদের নীল ও সবুজ বালতি দেওয়া হয়। পৌরনিগমের সেই বালতিই এবার পাওয়া গেল দক্ষিণ কলকাতার বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি থেকে। ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠেছে।
- শিলিগুড়ি স্টেশনে গ্রেপ্তার ৮ সন্দেহভাজন বাংলাদেশি যুবক। জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবস্মিতা পালের হত্যাকাণ্ডে বর্ধমান থেকে এক দম্পতিকে বৃহস্পতিবার তুলে নিয়ে যায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Be the first to comment