রোজদিন ডেস্ক :
এবার পুলিশের জালে ফলতার দাপুটে তৃণমূল নেতা “পুষ্পা” জাহাঙ্গির খান! নেপাল সীমান্ত দিয়ে তিনি উধাও হওয়ার চেষ্টা করছিলেন বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ তাঁকে পাকড়াও করে। তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য একদা ফলতার ত্রাস হয়ে উঠেছিলেন এই দাপুটে তৃণমূল নেতা। এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী ও হন সাংসদ অভিষেক ব্যানার্জির স্নেহধন্য এই নেতা। ২৯ এপ্রিল নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনর্নিবাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ততদিনে রাজ্যে পালাবদল হয়েছে। পুনির্বাচনের দুদিন আগে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। যদিও ইভিএমে নাম থেকে যাওয়ায় ভোটও পান৷ তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। চতুর্থ স্থানে নেমে আসেন। এরপর বেশ কিছুদিন জাহাঙ্গির খানের বিশেষ কোন সাড়া শব্দ মেলেনি। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে অনুমান ছিল পুলিশের।
সেই অনুমান সত্যি করে নেপাল সীমান্তের এক হোটেলে তাঁর হদিশ মেলে৷ তিনি নেপালে চলে যেতে পারেন বলে এসটিএফের ধারণা। তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ আছে।

Be the first to comment