রোজদিন ডেস্ক :
নেপাল সীমান্তে তৃণমূলের একদা দাপুটে নেতা জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ার খবর আসতেই ফলতায় দলীয় কার্যালয়ে জনরোষ আছড়ে পড়ল। সোমবার স্থানীয় মানুষ তৃণমূল কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর করেন। লাঠি দিয়ে জানলার কাঁচ ভেঙে দেন৷ ভিতরে থরে থরে সরকারি ত্রাণের জিনিস মজুত দেখে একই সঙ্গে বিস্মিত, ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। শুরু হয় আরও ভাঙচূর।।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের একাধিক বর্তমান, প্রাক্তন জনপ্রতিনিধিদের বাড়ি, কার্যালয়ে, গোপন আস্তানায় বিপুল ত্রাণের জিনিস মিলেছে। যা নিয়ে ক্ষিপ্ত হচ্ছেন আমজনতা। আছড়ে পড়ছে জনরোষও।

Be the first to comment