- ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়লেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহেরুকেও ছাপিয়ে গেলেন তিনি। মোদীকে শুভেচ্ছাবার্তা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের।
- জুলাই থেকে দেশে শুরু হবে গ্রামীণ রোজগার প্রকল্প ‘ভিবি জি রামজি’৷ মঙ্গলবার সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজ্যের জন্য এই খাতে প্রথম পর্যায়ে অন্তর্বর্তী বরাদ্দের পরিমাণ হলো ৮,৫০৮ কোটি টাকা৷ সব রাজ্য মিলিয়ে বরাদ্দের পরিমাণ ৯২,৫৫০ কোটি টাকা৷
- আজ হতে পারে বিজেপির মন্ত্রিসভার দফতর বন্টন।
- সই জালিয়াতির তদন্তে মঙ্গলবার একযোগে তল্লাশি হল কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে।
- প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। তাঁর নদিয়ার কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল আগেই।
- চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের তিন নেতা— খাতড়া ব্লক যুব তৃণমূল সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন খাতড়া ব্লক সভাপতি তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং হিড়বাঁধ ব্লকের তৃণমূল নেতা বিদ্যুৎ রায়।
- বারুইপুরের পদ্মপুকুর এলাকায় দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কম্বল ও ত্রিপল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী গোপনে মজুত করে রাখা হয়েছিল ওই গোডাউনগুলিতে।
- বুধবার সকালে পানাগড়ে লাইনচ্যুত মালগাড়ির তিনটি বগি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও মেকানিক্যাল বিভাগের কর্মীরা।
- তোলাবাজি এবং অস্ত্র আইনে ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে মঙ্গলবার ফের সুরুচি সংঘে তল্লাশি চালায় পুলিশ। এ দিন দুপুরে চাবিওয়ালা ডেকে তালা খুলে ভিতরে ঢোকেন তদন্তকারীরা।
- আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সপ্তাহভর উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে।

Be the first to comment