রোজদিন ডেস্ক :
প্রবল বৃষ্টির জেরে আলিপুরদুয়ারে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে সেতুর রেলিং ভেঙে ভান্ডানি নদীতে ট্রাক পড়ে দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। শনিবার রাতে এই দুর্ঘটনা হয়। সূত্রের খবর, পণ্যবাহী একটি ট্রাক আলিপুর দুয়ার থেকে হাসিমারা যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। ট্রাক নদীতে পড়ে গেলে স্থানীয় মানুষ চালক ও খালাসিকে উদ্ধারের চেষ্টা করেন। আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিন্তু প্রবল বৃষ্টি, নদীর জল বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। আজ সকালে ফের তল্লাশি শুরু হলে চালক ও খালাসির মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ভেঙে যাওয়া দুধিয়া সেতুর মেরামতির কাজ চলছে। বৃষ্টিতে বন্ধ দার্জিলিং এর টয় ট্রেনও। বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তা সারানোর কাজ চলছে।

Be the first to comment