সংখ্যালঘু বাজেটে কাটছাঁট, মন্ত্রীকে দরবার নওসাদ সিদ্দিকীর, ক্ষুব্ধ সিপিএম

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের নতুন সরকার সংখ্যালঘু বাজেট বরাদ্দ আগের তুলনায় এক লপ্তে তিন হাজার কোটি টাকার বেশি কমানোর প্রতিবাদে সরব বিরোধী পক্ষ।
আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এর প্রতিবাদে নবান্নে সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী বিশাল লামার সঙ্গে দেখা করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করার আর্জি জানান।
বিশাল লামা তাঁকে জানান, প্রাক্তন সরকার সংখ্যালঘু উন্নয়নে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেও কোন উন্নয়নও হয়নি, কোন টাকা খরচও করেনি। তাঁরা যা বরাদ্দ করেছেন, এতে সংখ্যালঘুদের অনেক বেশি উন্নয়ন হবে বলে মন্ত্রী নওসাদ সিদ্দিকীকে আশ্বাস দেন।
অন্যদিকে সিপিএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান বিধানসভা ভবনে রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ ব্যাপক ছাঁটাই করায় ক্ষোভ ব্যক্ত করেন। বলেন, বিজেপির বহুল প্রচারিত সব কা সাথ, সব কা বিকাশ এর প্রতিফলন কোথায়?
রাজ্য বাজেটে পরিবেশ রক্ষা, মুর্শিদাবাদে নদী ভাঙনে বরাদ্দ কম বলেন। এই বাজেট জনমোহিনী, কল্পতরু মুখোশের সারশুন্য বাজেট বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*