রবীন্দ্র সরোবর পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

Spread the love

রোজদিন ডেস্ক :

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ সরেজমিনে রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন। সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সরোবরে ভ্রমণকারীদের সঙ্গে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।

ওই সরোবরের বেশ কিছু এলাকায় আমজনতার খেলার জায়গা, মাঠ ইত্যাদি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল, আজ সব কিছুই খতিয়ে দেখেন তিনি। কেএমডিএ আধিকারিকরা তাঁকে সরোবরের মানচিত্র দেখিয়ে সার্বিক পরিস্থিতি অবহিত করেন।

পুরমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কলকাতার একাধিক বাজার সরেজমিনে ঘুরে দেখেছেন অগ্নিমিত্রা পাল। বিশেষ ভাবে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিয়েছেন। আজও তিনি রবীন্দ্র সরোবরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখায় খুশি ওখানকার দৈনিক ভ্রমণকারীরা সহ সব মহলই।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*