পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তারাতলায় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উদ্ধারকাজ তদারকি করেন তাঁরা।
  2. এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে, ৩ জন মারা গিয়েছেন। এখনও ১৮ জন আটকে রয়েছেন ভিতরে, উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গুদামঘরের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে।
  5. স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এলেন এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে।
  6. তারাতলার গোডাউনের কন্ট্রাক্ট ছিল Behera ব্রাদার্স-এর হাতে। ওই সংস্থার অফিসে গোয়েন্দা বিভাগের টিম। আটক সংস্থার এক ম্যানেজার বাদল পাল
  7. তারাতলা বিপর্যয়ে সহায়তার জন্য কন্ট্রোল রুম চালু করল নবান্ন। নম্বরগুলি হলো— 1070, 8697981070, 033 22143526 এবং 033 22535185।
  8. দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ২০১৮ সালের বহুল চর্চিত দেবপ্রসাদ দাস (দেবু) ও উষারানি দাস হত্যা মামলায় বড় সাফল্য পেল পুলিশ। কাকদ্বীপ থানার ৮৭/১৮ নম্বর মামলায় (তারিখ ১৭ মে ২০১৮) তদন্তের অগ্রগতিতে এফআইআর-এ নাম থাকা ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
  9. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরেই তমান্না খুনের অভিযোগে গ্রেপ্তার আরও ২ জন। ২৪ জনের নামে অভিযোগ দায়ের হলেও অধরা ছিলেন ১৩ জন। তার মধ্যে আরও ২ জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল পুলিশ।
  10. বাইরের রাজ্যের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ।
  11. সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তাঁর মেয়েকে তলব করল বিধাননগর উত্তর থানা।
  12. তৃণমূল নেতা মানস ভূঁইয়া রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি পুলিশ নোটিস পাঠিয়েছে। সেই আশঙ্কা থেকেই আদালতে মানস।
  13. বারাসত আদালতে নিয়ে আসা হল সব্যসাচী দত্তকে। বিধায়ক থাকাকালীন সব্যসাচী দত্তের আয় বহির্ভূত সম্পত্তি করেছেন। তাঁর নিজের হেফাজত থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে, তাঁর বান্ধবীর বাড়ি থেকেও সোনা উদ্ধার হয়েছে । এই গোটা দুর্নীতি মামলা চলবে এমএলএ-এমপি কোর্টে।
  14.  মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট বিএসএফ বিওপিতে কর্তব্যরত ছিলেন তিনি। সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। মৃত জওয়ানের নাম বিনীতকুমার দুবে (৪৬)।
  15. নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কাঞ্চনপুর এলাকায়। ধৃত দাদুর নাম মফিজুল ইসলাম। বয়স ৫২ বছর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*