রোজদিন ডেস্ক :
ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বচসা, এর জেরে মুম্বাই এর চলন্ত ট্রেনে খুন হলেন তরুণ ময়াঙ্ক লোহার। মঙ্গলবার রাতে চার্চগেট- নাল্লাসোপারা ফাস্ট লোকালের প্রথম শ্রেণির কামরায় এই ভয়ঙ্কর ঘটনা হয়। গোরেগাঁও ও কান্দিভেলির মধ্যে এই ঘটনা হয়। পুলিশ অভিযুক্ত রোশন সুবর্ন কে কুরলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
একটি ভিডিওয় দেখা গেছে কালো পোশাক পরা অভিযুক্ত হাতে একটি ছুরি নিয়ে হেঁটে চলে যাচ্ছে, আসনের কাছে রক্ত, মেঝেয় রক্ত স্রোতে তরুণ ময়াঙ্ক পড়ে আছেন। অভিযুক্তকে অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।
পুলিশ সূত্রে প্রকাশ, বৃষ্টি তে দরজা বন্ধ করা নিয়ে বচসায় কয়েকজন যাত্রী অভিযুক্ত রোশন কে অপমান করে, এতে রুষ্ট হয়ে সে ব্যাগ থেকে ছুরি বার করে ময়াঙ্ক কে আক্রমণ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেল পুলিশ পরে এসে তাঁর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিহত তরুণের মা, বোন অভিযুক্ত র মৃত্যুদন্ডের দাবি করেন৷ রাত সাড়ে দশটার সময় এই ঘটনা হয়। অন্যরা কি করছিল? কেন অন্য যাত্রীরা বাধা দিলেন না তাঁরা প্রশ্ন তোলেন।

Be the first to comment