দুর্নীতি বিরোধী বিল, ২৯ জুন বিশেষ অধিবেশন!

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার দুর্নীতি, তোলাবাজি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন। ২৫ জুন বিধানসভার বর্তমান অধিবেশনের শেষ দিনে তিনি এই বিল আনা হতে পারে বলে জানিয়েছিলেন। সূত্রের খবর, কঠোর এই বিল তৈরি সংক্রান্ত কাজ এখনও শেষ না হওয়ায় একদিনের বিশেষ অধিবেশন ডেকে তা পেশ হতে পারে। আগামী ২৯ জুন এই বিশেষ অধিবেশন বসবে বলে বিধানসভা ভবন সূত্রে জানা যায়।
নয়া ওই বিলে দুর্নীতিগ্রস্তদের শুধু জেল নয়, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান থাকবে। বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলাম করতে পারবে রাজ্য সরকার। এই বিল যতটা সম্ভব কড়া করতে চান মুখ্যমন্ত্রী যাতে দুর্নীতি করার আগে কেউ তা নিয়ে ভাবে।
আগামী ৭ জুলাই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে এবারই প্রথম ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই দিনে তাঁর স্মৃতিতে নানা কর্মসূচি পালিত হবে।
এর আগে ২৯ জুন বিশেষ অধিবেশন ডেকে দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি বিরোধী কঠোর আইন সংক্রান্ত বিলটি পেশ করতে চায় তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*